Friday, March 27, 2026

বক্তব্যের শুরুতেই থামালেন সুকান্তকে! বঙ্গ বিজেপি কর্মীদের প্রশংসায় ভরালেন মোদি

Date:

Share post:

যেভাবে বাংলার বিজেপি কর্মীরা (BJP) লড়াই করছেন, তা প্রশংসনীয়। এই লড়াই জারি থাকবে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে (National Executive Meeting) বাংলার কর্মীদের মনোবল বাড়াতে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ২০২১ বিধানসভা নির্বাচনের (Assembly Election) পর থেকেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব বঙ্গ বিজেপি। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন খুঁটিনাটি বিষয়েই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানায় রাজ্য বিজেপির শীর্ষকর্তারা। কিন্তু রাজ্যে বিজেপির অবস্থা যথেষ্ট তথৈবচ। গোষ্ঠী দ্বন্দ্বে রীতিমতো জেরবার গেরুয়া শিবির। বারবার কেন্দ্রীয় নেতৃত্ব মিলেমিশে কাজের কথা বললেও কথা কানে তুলছেন না বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর এই পরিস্থিতিতেই এবার ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী।

বঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদার (Sukanta Majumder), দিলীপ ঘোষ (Dilip Ghosh) বা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সকলেই নিজের মতো করে দলের রাজা হিসাবে নিজেদের মনে করছেন। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বিভিন্ন উচ্চপদস্থ নেতা ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন। যার জেরে বেকায়দায় পড়তে হচ্ছে নিচুতলার কর্মীদের। আর তার জেরে ক্রমশই ঝিমিয়ে পড়ছে সংগঠন। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপির রাশ ধরলেন খোদ নরেন্দ্র মোদি। এদিন বিজেপির ‘ট্রেনি সভাপতি’ (Trainee President) তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছু বলতে গেলেই তাঁকে থামিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বাংলা সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। এরপরই মোদি বলেন, বাংলায় যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীরা কাজ করছেন, সেই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের বাংলার কথা শোনা দরকার।

পাশাপাশি সোমবার দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর বাংলায় ‘হিংসার’ প্রসঙ্গ তুলে ধরে বাংলায় বঙ্গ বিজেপির কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বারবার বলেন, যেভাবে বাংলায় বিজেপি কর্মীরা লড়াই করছেন, তা প্রশংসনীয়। তবে এদিন বক্তব্য রাখার সময় যেভাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের দাবি, রাজ্য সংগঠনের হাল দেখে অত্যন্ত ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। একাধিকবার সুকান্ত-শুভেন্দুদের বলা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনের আগে কেন সংগঠনের অবস্থা তথৈবচ তা নিয়ে চটেছেন প্রধানমন্ত্রী।

 

 

Related articles

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...