Tuesday, April 7, 2026

চিকিৎসায় গাফিলতি ! বেসরকারি হাসপাতালকে কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

Date:

Share post:

চিকিৎসা (Medical Treatment)সংক্রান্ত কোনও গাফিলতি বরদাস্ত নয়। সরকারের তরফ থেকে আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও চিকিৎসা সংক্রান্ত অভিযোগ যে শেষ হতেই চাইছে না। এবার চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃ*ত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত (National Consumer Protection Court)। আলিপুরের (Alipore)এক বেসরকারি হাসপাতালকে জরিমানা বাবদ কোটি টাকার ক্ষতিপূরণ (Compensation) দেওয়ার নির্দেশ দেওয়া হল।

জানা যায় ২০১৪ সালের ৫ মার্চ, অরুণিমা সেন (Arunima Sen) নামের ৩১ বছরের চিকিৎসক পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (Polycystic ovarian syndrome)নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার অঙ্গ হিসেবে তাঁর ল্যাপরোস্কোপিক ডাই টেস্ট (Laparoscopic dye test)করা হচ্ছিল। মৃতের পরিবারের দাবি, ২০১৪-র চিকিৎসা প্রক্রিয়া শুরুর ১৫ মিনিটের মধ্যে চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগিণীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এরপরই তাঁর মৃত্যু হয়। আলিপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, পরীক্ষা প্রক্রিয়া চলার কারণেই মৃত্যু হয়েছে । এবার এই মামলায় কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারকে (Kothari Medical Centre) ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত (National Consumer Protection Court)। এখানেই শেষ নয় আগামী দেড় মাসের মধ্যে টাকা দিতে হবে অভিযোগকারীকে বলে নির্দেশে জানান হয় । এর পাশাপাশি, কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। মামলার খরচ বাবদ অভিযোগকারীকে আরও ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...