Tuesday, March 31, 2026

অর্থনৈতিক সঙ্কটে বেসামাল! শান্তির বার্তা দিয়ে ভারতকে বৈঠকে বসার আর্জি পাকিস্তানের

Date:

Share post:

আর যুদ্ধ নয়, বদলে শান্তি চায় পাকিস্তান (Pakistan)। ভারতের (India) সঙ্গে ক্রমাগত সংঘাত থেকে মুক্তি চায় পড়শি দেশটি। অবশেষে শান্তি প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shazbaz Sharif) জানালেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলতে চান।

বর্তমানে পাকিস্তানের অবস্থা চরম বিপর্যয়ের মুখে। আর সেকারণেই বর্তমানে বেশ বেকায়দায় পড়েছে পড়শি দেশটি। সেই বিষয়টি মাথায় রেখেই তবে কী এবার যুদ্ধ নয়, শান্তির পথে হাঁটতে চলেছে শাহবাজ শরিফের সরকার? ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি এক পাক সংবাদপত্রে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বর্তমানে অর্থনৈতিক সঙ্কটে বেসামাল পাকিস্তান। সঙ্কট মোকাবিলায় জেরবার প্রধানমন্ত্রী শাহবাজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীর (Kashmir) সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চান। যাতে এই সমস্যার একটি যথাযথ এবং স্থায়ী সমাধান হয়। শাহবাজ জানান, ভারতীয় নেতৃত্বকে আমি বলতে চাই, আসুন আমরা একসঙ্গে বসে এক টেবিলে আমাদের যত গুরুতর সমস্যা রয়েছে, তা নিয়ে কথা বলি। কাশ্মীরের মতো জ্বলন্ত সমস্যাগুলির সমাধান করি।

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...