Saturday, June 20, 2026

ঘাটালে বিয়ে নিয়ে সামাজিক সঙ্কট, মুশকিল আসান কুণাল

Date:

Share post:

তিনি একাধারে সাংবাদিক তথা রাজনীতিবিদ।মঙ্গলবার ঘাটালে এক অন্য মেজাজে পাওয়া গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। তাঁর অত্যন্ত স্নেহভাজন সন্দীপ বারিক।ঘাটালবাসী সন্দীপ কলকাতায় তাঁর বাড়ির উল্টোদিকে নগেন্দ্র মিশনের আবাসিক ছাত্র ছিল। এখন ঘাটালেই কর্মজীবন, প্রেম, বিয়ের প্রস্তুতি।সন্দীপের ছেলেবেলার প্রণয়ের সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হচ্ছিল না। বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রেমিকার পরিবার। শেষে ‘অভিভাবক’ কুণাল ঘোষের হস্তক্ষেপেই মিটল সমস্যা।

সন্দীপের প্রেমিকা রুমা গুইনে পরিবারের সঙ্গে নিজে কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।পরিবারের সদস্যদের বোঝান পরিস্থিতি।শেষে সন্দীপ-রুমার বিয়েতে রাজি হন পরিবারের সদস্যরা।মঙ্গলবার কুণাল ঘোষের সামনে আংটি বদল সারলেন  সন্দীপ-রুমা।আইনি বিয়ের জন্য আবেদনও সেরে ফেললেন যুগল। আবেদন শেষে হল মিষ্টিমুখও।

এদিনের অন্য ভূমিকা সম্পর্কে কুণাল ঘোষ বলেন, “সন্দীপকে ছোট থেকে চিনি। ওদের বিয়েতে আসতে পারব না। তাই আজ বিয়ের আবেদন জমার দিন হাজির থাকলাম। থাকতে পেরে ভালো লেগেছে। আশা করি বাকি প্রক্রিয়াও মসৃণভাবে হবে।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...