Saturday, April 4, 2026

কুচকাওয়াজের জন্য ২৫ ও ২৬ জানুয়ারি সম্পূর্ণ বন্ধ রেড রোড

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের (Republic Day)কুচকাওয়াজ মহড়া শুরু হল রেড রোডে (Red Road)। মঙ্গলবার ভোর থেকেই যান নিয়ন্ত্রণ (Republic Day Restriction) করতে শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার (Lalbazar)সূত্রে খবর আগামী বেশ কয়েকদিন কলকাতার বিভিন্ন রাস্তায় দিনের একাধিক সময়ে যান নিয়ন্ত্রণ করা হবে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে আজ অর্থাৎ ১৭ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ভোর ৪ টে থেকে সকাল ৯ টা পর্যন্ত সমস্ত রকম যান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড (Red Road)। বেলা ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হবে। যদিও ১৯ তারিখ এই নিয়ম প্রযোজ্য হচ্ছে না। তবে ২৫ ও ২৬ তারিখ সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড।

২৬ জানুয়ারি ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে মহড়ার জন্য ভোর থেকে রেড রোডের যান নিয়ন্ত্রণ করতে শুরু করেছে কলকাতা পুলিশ। আপাতত আংশিক নিয়ন্ত্রণ চললেও ২২ এবং ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৬ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। আগামী ২৫ জানুয়ারি দুপুর থেকে ২৬ তারিখ প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড বন্ধ থাকবে। পাশাপাশি এই রাস্তার লাগোয়া অন্যান্য কয়েকটি রাস্তা যেমন হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ- এর দক্ষিণ ভাগে যান নিয়ন্ত্রণ করা হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...