Saturday, April 4, 2026

সৌদি আরবে মেসিদের বিরুদ্ধে নেতৃত্বে রোনাল্ডো

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। তারপরই বিশ্ব ফুটবলের মহারণ। সৌদি আরবে মুখোমুখি মেসি-রোনাল্ডো। বলা ভালো মেসি-নেইমার-এমবাপেদের মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৯ জানুয়ারি আল নাসের এবং আল হিলালের মিলিত একদশের মুখোমুখি পিএসজি। সূত্রের খবর সেই ম‍্যাচেই মেসিদের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন সিআরসেভেন।

এই হাইভোল্টেজ ম‍্যাচ দেখার জন্য উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে বিশ্ব ফুটবলে। স্টেডিয়ামে বসে এই ম্যাচের টিকিটের জন্য ২০ লক্ষর বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। এমনকি সূত্রের খবর, স্পেশ্যাল টিকিটের জন্য হচ্ছে নিলামও। বিশেষ এই টিকিটের যিনি মালিক হবেন, তিনি খেলার শেষে সাক্ষাৎ করতে পারবেন দুই মহাতারকার সঙ্গে। এমনকী তারকাদের সঙ্গে ছবি তুলতে পারবেন। যেতে পারবেন ড্রেসিংরুমেও।

শেষবার মেসি-রোনাল্ডো দ্বৈরথ হয়েছিল ২০২০-র ডিসেম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলের সৌজন্যে জুভেন্তাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। মেসি সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে। অন্যদিকে রোনাল্ডো ইউরোপ ছেড়ে খেলতে এসেছেন এশিয়ায়। তাই এই ম‍্যাচ ঘিরে যে উন্মাদনার পারদ চড়বে তড়তড় করে, তা বলাইবাহূল‍্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...