Friday, April 3, 2026

লঙ্ঘিত হতে পারে গণতন্ত্র! “রিমোট ভোটিং”-এর বিরোধিতা করে কমিশনে চিঠি অভিষেকের

Date:

Share post:

“রিমোট ভোটিং”-এর (Remote Voting) বিরোধিতা আগেই করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। সর্বদলীয় বৈঠকে “রিমোট ভোটিং” সংক্রান্ত বেশকিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছিল বাংলার শাসক দলের তরফে। এবার ”রিমোট ভোটিং” নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে সরাসরি চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পাঠানো সেই চিঠিতে অভিষেক লিখছেন, তাঁর দল সম্প্রতি কমিশনের পাঠানো চিঠি পেয়েছে। সেখানে কমিশন ”রিমোট ভোটিং”কে আইনি স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেছে। এই প্রক্রিয়ায় ভোটারদের ভোটে অংশগ্রহণের হার সার্বিক ভাবে বাড়ার সম্ভাবনা থাকলেও, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এত দ্রুত ”রিমোট ভোটিং” নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া কমিশনের তরফে নেওয়া উচিত নয় বলেই মনে করে তৃণমূল।

শুধু তাই নয়, এমন ব্যবস্থা চালু হলে ভোট কারচুপির প্রবল সম্ভাবনা থাকবে বলে মনে করছে আরও কিছু রাজনৈতিক দল। তাই কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে ”রিমোট ভোটিং” ব্যবস্থার বিরোধিতাও করেছিল তৃণমূল। তারপরেই অভিষেকের এই চিঠি।চিঠিতে অভিষেক লিখেছেন, “রিমোট ভোটিং” ব্যবস্থায় যে রাজ্যে বসে কোনও ভোটার ভোট দেবেন, হতেই পারে সেখানকার শাসকদল গোটা প্রক্রিয়ায় নিজের প্রভাব খাটানোর চেষ্টা করল। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু না থাকায়, সে রাজ্যে স্বচ্ছ ভোটদান প্রক্রিয়াতেও বাধা আসতে পারে। কারচুপি করা হতে পারে ইভিএম-এ।

তাই কমিশনের কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর্জি, কার্যক্ষেত্রে সামান্য সুবিধা পাওয়ার জন্য এমন কোনও পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যেখানে কোনওভাবে গণতন্ত্র লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা থাকে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...