Friday, April 3, 2026

নিয়োগ দুর্নীতি নিয়ে এবার কুন্তল ঘোষকে তলব সিবিআই-এর

Date:

Share post:

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal)অভিযোগের প্রেক্ষিতে এবার হুগলি জেলার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার দুপুরে কলকাতার নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দেন কুন্তল। এর সঙ্গে তাপস মণ্ডলের প্রতিনিধিকেও ডেকে পাঠান হয়েছে বলে CBI-সূত্রে খবর।

কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। অফলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভুয়ো লেনদেনের নথি সংক্রান্ত একাধিক তথ্য সিবিআই-এর কাছে এসে পৌঁছেছে। কুন্তলের সঙ্গে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ব্যাঙ্ক সংক্রান্ত নথি খতিয়ে দেখতে চায় CBI। কাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছেছে তা কুন্তলের কাছ থেকে জানতে চাইবেন গোয়েন্দারা বলেই মনে করা হচ্ছে। তিনি কতজনকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, কোন কোন কলেজে তাঁর যোগাযোগ রয়েছে এবং বিকাশ ভবনে তিনি কাকে কাকে চেনেন এইসব প্রশ্নই করা হবে তাঁকে। এর পাশাপাশি তাপস মণ্ডলের সঙ্গে তাঁর লেনদেনের বিস্তারিত জমা দিতে হবে তদন্তকারীদের কাছে। গত সপ্তাহে তাপস মণ্ডল দাবি করেন, হুগলির যুব তৃণমূল নেতা তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ চাকরি দেওয়ার বিনিময়ে প্রায় ১৯.৫ কোটি টাকা তুলেছেন। সিবিআই সূত্রের খবর গত সপ্তাহে অন্তত ২ বার সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন তিনি। যদিও বুধবার বিকেলের আগেই তিনি নিজাম প্যালেসে পৌঁছে যান বলেই খবর।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...