Saturday, April 4, 2026

হাইপ্রোফাইল হাতেখড়ি! সরস্বতীপুজোয় ‘অ-আ-ক-খ’ লিখবেন রাজ্যপাল, সাক্ষী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার সরস্বতীপুজোয় এক অভিনব হাতেখড়ির সাক্ষী হতে চলেছে বাংলা। রাজ্যের সাংবিধানিক প্রধান ‘অ-আ-ক-খ’ লিখবেন ২৬ জানুয়ারি। বুধবার, রাজভবনের তরফে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি বিকেল ৫টায় রাজভবনের ‘ইস্ট লন’-এ বাংলার হাতেখড়ি হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Cv Ananda Bose)। উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

তাঁর নামের সঙ্গেই জড়িয়ে আছে বাংলার পদবি। রাজ্যপাল জানিয়েছিলেন, বাবা সুভাষচন্দ্র বসুর ভক্ত ছিলেন বলেই তাঁর নামের সঙ্গে ‘বোস’ জুড়েছে। রাজ্যপাল পদের দায়িত্ব পাওয়ার পরেই আনন্দ বোস বলেছিলেন, প্রতিদিন একটি করে নতুন বাংলা শব্দ শিখবেন। তারপর বাংলাতেই রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এবার সেই রাজ্যপালের বাংলা ভাষায় হাতেখড়ি হতে চলেছে।

তবে শুধু অক্ষর জ্ঞানেই থেমে থাকতে রাজি নন সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, বাংলা ভাষায় বই লিখতে চান। রবীন্দ্র অনুরাগী রাজ্যপাল ‘কাবুলিওয়ালা’ পড়েছেন। মিনির চরিত্র তাঁর মনে দাগ কেটেছিল বলে জানিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বাংলার অনেক সাহিত্যের অনুবাদ পড়ছেন তিনি। তবে এবার বাংলা শিখে বাংলা ভাষায় সাহিত্য পড়ার এবং নিজের বই লেখার ইচ্ছে আনন্দ বোসের।

বাগদেবীর আরাধনার দিন বাংলার ঘরে ঘরে হাতেখড়ি দেওয়ার রীতি বহু প্রাচীন। তবে, এর আগে রাজ্যে এমন হাই প্রোফাইল হাতে ঘড়ি দেখা যায়নি বলেই মত সকলের।

আরও পড়ুন- শুভমনের ডবল সেঞ্চুরি, প্রথম একদিনের ম্যাচে কিইয়িদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...