Tuesday, June 23, 2026

এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল

Date:

Share post:

এফএ কাপে নিজেদের দাপট বজায় রাখল লিভারপুল। উলভসের বিরুদ্ধে হার্ভে এলিয়টের একটি মাত্র গোলে চতুর্থ রাউন্ডে চলে গেল ক্লপের দল। এফএ কাপের অন্য ম্যাচের ফালাফল কী জেনে নিন।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। প্রিমিয়র লিগে পরপর দুই ম্যাচ হেরে চাপে জুরগেন ক্লপের দল। এই মরশুমে একেবারেই ছন্দে নেই লিভারপুল। দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় ক্লপকে। অবশেষে এফএ কাপে জয়ের রাস্তায় ফিরে এল লিভারপুল। এফএ কাপে নিজেদের দাপট বজায় রাখল তারা।
মঙ্গলবার এফএ কাপে উলভসের মুখোমুখি হয়েছিল ক্লপের ছাত্ররা। আর সেই মাত্র একটি গোল করে দলকে জেতালেন লিভারপুলের হার্ভে এলিয়ট। ম্যাচের ১৩ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। এরপর গোটা ম্যাচে আর কেউ গোলই করতে পারেনি। ফলে উলভসের বিরুদ্ধে সহজ জয় ক্লপদের।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পায় লিভারপুল। দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। কিন্তু দুঃখের বিষয় হল, ম্যাচে আর কোনও করতে পারেনি ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে করা গোলেই ম্যাচ জিতে নেয় লিভারপুল। অবশ্য উলভসের ফুটবলাররা অনেক চেষ্টা করে ম্যাচের মধ্যে ফেরার জন্য। কিন্তু লিভারপুলের ডিফেন্সকে কোনও ভাবেই ভাঙতে পারেনি তারা। ফলে ৮ বারের এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে হারতে হল।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...