Thursday, June 4, 2026

টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীরে’র উল্লেখ, ৯ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ পর্ষদের

Date:

Share post:

মঙ্গলবার থেকেই মাধ্যমিকের টেস্ট পেপারের (Madhyamik Test Paper) প্রশ্ন পত্রে আজাদ কাশ্মীর (Azad Kashmir) নিয়ে বিতর্ক শুরু হয়। মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের (Ramakrishna Mission Vidyamandir) প্রশ্নপত্রের জেরে কার্যত প্রশ্নের মুখে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। এরপর আরও টেস্ট পেপার রিভিউ করেন পর্ষদের আধিকারিকরা। তারপরেই দেখা যায় আরও দুই স্কুলের ইতিহাসের প্রশ্নপত্রে আজাদ কাশ্মীর (Azad Kashmir) শব্দবন্ধের উল্লেখ রয়েছে। এরপরই ওই তিন স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে পর্ষদ।

নজরে মেঘালয়! আজ মমতা-অভিষেকের মেগা সভা

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর গোটা ঘটনার উল্লেখ করে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়। পাশাপশি আরও দুই স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকদেরও সতর্ক করে চিঠি দিয়েছে পর্ষদ। পর্ষদের আইন অনুযায়ী, এই সতর্কবার্তামূলক চিঠির উল্লেখ শিক্ষকদের সার্ভিস বুকে থাকবে ।এই বিতর্কে মোট ৯ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি তিনটে স্কুলের প্রধান শিক্ষককেও চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় এই নিয়ে পর্ষদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর এই কড়া শাস্তির কথা জানান হয়।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...