Saturday, June 27, 2026

ফের লাইনে কাজ, আগামিকাল থেকে ৪দিন শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Date:

Share post:

ফের লাইনে কাজের জেরে সাময়িক ভাবে বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)। সপ্তাহ শেষে শুক্রবার থেকে টানা চারদিন পূর্ব রেলের শিয়ালদহ (Sealdah) শাখায় বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় মেন লাইন ও বনগাঁ লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে পূর্বরেল। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই অবস্থা চলবে। মেরামতি কাজের জেরে মেইন লাইনেই বেশি ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে স্বাভাবিক ভাবেই প্রবল সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।

চলতি সপ্তাহেই ফের একবার সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন যাত্রীরা। শুক্র, শনি, রবি ও সোমবার শিয়ালদহের একাধিক শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, একদিকে টিটাগড় স্টেশনে মেরামতির কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। অন্যদিকে, দত্তপুকুর স্টেশনে কাজের জেরে বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক লোকাল ট্রেন।

শনিবার থেকে সোমবার অর্থাৎ ২১, ২২ ও ২৩ জানুয়ারি ৩৩৬১২ ডাউন দত্তপুকুর- শিয়ালদহ লোকাল দত্তপুকুরের বদলে বামনগাছি স্টেশন থেকে ছাড়বে। মঙ্গলবার ২৪ জানুয়ারি থেকে লোকাল ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...