Friday, June 26, 2026

Entertainment : গ্রেফতার বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত !

Date:

Share post:

ফের শিরোনামে বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। শার্লিন চোপড়ার এফআইআর-এর (FIR) ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখিকে বলেই আম্বোলি পুলিশ (Amboli Police) সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার ট্যুইট করে রাখির গ্রেফতারির খবর জানান শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। কিন্তু ঠিক কেন গ্রেফতার হতে হল রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) ? এই প্রশ্নের উত্তরও মিলেছে শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) টুইটে।

বলিউডের সাহসী অভিনেত্রী শার্লিনের দাবি, ১৯ জানুয়ারি দুপুর ৩টে নাগাদ রাখি তাঁর স্বামী আদিল দুরানির সঙ্গে একটি নাচের অ্যাকাডেমি উদ্বোধন করতে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই আম্বোলির পুলিশ আটক করে নিয়ে যায় রাখিকে। ঠিক কী লিখেছেন শার্লিন? “ব্রেকিং নিউজ়! ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে আম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখি সাওয়ান্তকে। গতকাল রাখির এবিএ ১৮৭০/২০২২ নাকচ করেছে মুম্বইয়ের সেশন কোর্ট।”

প্রসঙ্গত গত বছর সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে শার্লিন চোপড়ার আনা মিটু অভিযোগের বিরোধিতা করে তাঁকে আক্রমণ করেছিলেন রাখি সাওয়ান্ত। ২৯ অক্টোবর সাজিদের বিরুদ্ধে নিজের বয়ান রেকর্ড করার পাশাপাশি শার্লিন অভিযোগ করেছিলেন যে বলিউডের ভাইজান সাজিদ খানকে বাঁচানোর চেষ্টা করছেন। সেই সময় রাখি সাওয়ান্ত সাজিদের সুরেই কথা বলেন। এবং শার্লিনকে যথেষ্ট অপমান করেছিলেন বলে অভিযোগ । পরবর্তীতে অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানির মামলা করেন। তার জেরেই এবার গ্রেফতার হতে হল রাখিকে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...