Friday, June 26, 2026

ম‍্যাচ জয়ের পর দুই ক্রিকেটারের প্রশংসায় মাতলেন রোহিত

Date:

Share post:

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২ রানে জেতে ভারতীয় দল। ৩৪৯ রান করেও একটা সময় মনে হয়েছে ম‍্যাচ হাত থেকে বেরিয়ে যেতে চলেছে রোহিত শর্মাদের। এই ভয় নাকি চেপে বসেছিল ভারত অধিনায়কেরও। ম‍্যাচ শেষে নিজেই এমনটাই জানালেন রোহিত।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” টসের পরে বলেছিলাম, নিজেদের পরীক্ষার মধ্যে ফেলতে চাই। কিন্তু এমনটা হবে ভাবিনি। কিন্তু সেটা হল। যদিও শেষ পর্যন্ত জিতলাম। আমরা জানতাম, ভাল বল করতে পারলে সহজে জিতে যাব। নইলে এই ম্যাচও হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। যে ভয়টা পেয়েছিলাম সেটাই প্রায় হতে যাচ্ছিল। ব্রেসওয়েল যে ভাবে মারছিল তাতে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত জিততে পেরেছি। সেটাই আনন্দের।”

ম‍্যাচে দ্বিশতরান শুভমনের। ওপর দিকে বল হাতে চার উইকেট নেন মহম্মদ সিরাজ। ম‍্যাচ শেষে দুই ক্রিকেটারের প্রশংসা করেন হিটম‍্যান। শুভমনের প্রশংসা করে রোহিত বলেন,” শুভমন খুব ভাল ব্যাট করেছে। ও ভাল ছন্দে রয়েছে। সেটাকেই কাজে লাগাচ্ছে। শ্রীলঙ্কা সিরিজ থেকে ওর উপরেই আমরা ভরসা দেখিয়েছি। ও যখন ছন্দে থাকে তখন দেখতে খুব ভাল লাগে।”  অপরদিকে সিরাজের প্রশংসায় রোহিত বলেন,” সিরাজ ভাল বল করছে। শুধু একদিনের ম্যাচে নয়, টি-২০ এবং টেস্টেও ভাল বল করছে ও। সিরাজের পরিকল্পনা একদম স্পষ্ট থাকে। সেই অনুযায়ী ও বল করে। সে জন্যই এতটা সফল হচ্ছে।”

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...