Sunday, May 17, 2026

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম সারিতে থাকবেন রিক্সাচালক-সবজি বিক্রেতারা

Date:

Share post:

চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2023) কুচকাওয়াজে (Parade) বিশেষ অতিথিদের পাশাপাশি সামনের সারিতে থাকবেন রিকশাচালক (Rickshaw Pullers) থেকে শুরু করে সবজি বিক্রেতারাও (Vegetable Vendors)। প্যারেড চলাকালীন শ্রমজীবীরা অর্থাৎ ​​যে শ্রমিকরা কেন্দ্রীয় ভিস্তা তৈরিতে সাহায্য করেছিল, তাঁদের পরিবার, কর্তব্য পথের (Kartvya Path) রক্ষণাবেক্ষণ কর্মী এবং সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা যেমন রিকশাচালক, মুদি এবং সবজি বিক্রেতারা প্রধান মঞ্চের সামনে বসবেবেন। এই বছরের থিমই হল প্রজাতন্ত্র দিবসের সমস্ত অনুষ্ঠানে “সাধারণ মানুষের অংশগ্রহণ”। ইজিপ্টের প্রেসিডেন্ট (Abdel Fattah Al sisi) এবছরের প্রধান অতিথি (Chief Guest) হিসাবে উপস্থিত থাকবেন।

অন্যদিকে, মিশর থেকে ১২০ সদস্যের একটি মার্চিং কন্টিনজেন্টও কুচকাওয়াজে অংশ নিচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাজপথের সংস্কার হওয়ার পর এটির নাম হয়েছে কর্তব্য পথ। সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউর উদ্বোধনের পর এটিই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। নতুন সংস্কার হওয়ার পর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আসন সংখ্যা নামিয়ে আনা হয়েছে ৪৫ হাজারে। এর মধ্যে ৩২ হাজার আসন সাধারণ মানুষ অনলাইন বুক করতে পারবেন।

 

 

 

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...