Tuesday, June 9, 2026

প্রধান শিক্ষকের পুত্রের জালিয়াতির তদন্তভার সিআইডিকে, তিন বছর ধরে দিব্যি বেতন পাচ্ছেন ! বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিস্মিত, কারণ প্রধান শিক্ষক বাবার স্কুলে জালিয়াতি করে চাকরি পেয়েছেন পুত্র। অথচ কেউ জানেন না। তিন বছর ধরে ওই ‘শিক্ষক’ বেতন পাচ্ছেন ! অথচ তাঁকে যে নিয়োগপত্রই দেওয়া হয়নি, তা জানেন না জেলা স্কুল পরিদর্শক? বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন তুলে সিআইডিকে মামলাটির তদন্তভার দিয়েছেন বিচারপতি বসু। সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন, আরও এমন নিয়োগ জালিয়াতি হয়ে থাকলে তারও তদন্ত হওয়া উচিত।
সিআইডির ডিআইজির উপস্থিতিতেই এই মামলার তদন্তভার সিআইডিকে দিয়েছেন বিচারপতি। নির্দেশ দিয়েছেন, জেলা স্কুল পরিদর্শককে এফআইআর দায়ের করতে হবে। তার ভিত্তিতে তদন্ত করবে রাজ্যের সংস্থা। ২ সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। ২ ফেব্রুয়ারি মামলাটি আবার শুনবে আদালত।
বৃহস্পতিবারও তিনি বলেন, ‘‘আমি দেখে অবাক হচ্ছি যে, জেলা স্কুল পরিদর্শক এই নিয়োগ নিয়ে কিছু জানেন না। অথচ ওই শিক্ষক গত ৩ বছর ধরে বেতন পাচ্ছেন। কী করে এ বিষয়ে কেউ কিছু জানেন না!’’
ঘটনাটি মুর্শিদাবাদের সুতি-১ নম্বর ব্লকের। স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পুত্র অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে এক পাশ করা শিক্ষকের নিয়োগপত্র জাল করে প্রধান শিক্ষক বাবার স্কুলে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। ২০১৯ সাল থেকে অনিমেষ ওই স্কুলে বেআইনি ভাবে কর্মশিক্ষার শিক্ষক পদে চাকরি করছেন।

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...