Saturday, June 20, 2026

বেআইনি ডাম্পার চেকিংয়ের সময় চলল গু*লি! অল্পের জন্য প্রাণরক্ষা সরকারি আধিকারিকদের  

Date:

Share post:

বেআইনি ডাম্পার (Illegal Dumper) ধরাকে কেন্দ্র করে গুলি চলল কালনায়। বুধবার গভীর রাতে অভিযানে বেরোন কালনার(Kalna) পরিবহণ দফতরের(Transport Department) আধিকারিকরা। পূর্বস্থলী থানা এলাকার কাছেই তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালান হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি পরিবহণ কর্মীদের গাড়ির সামনের অংশে লাগে। কোনওরকমে প্রাণে বেঁচে যান মোটর ভেহিকেলসের কর্মীরা। শুধু তাই নয়, পরক্ষণেই একটি গাড়িকে ওই গাড়ির পিছু ধাওয়া করতে দেখা গিয়েছে বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্বস্থলী থানার পুলিশ এই ঘটনায় এক ডাম্পার মালিককে চারচাকা গাড়ি সহ গ্রেফতার করেছে।

 

পুলিশ ও এমভিআই সূত্রে জানা গিয়েছে, কালনা মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্টের আধিকারিকরা বুধবার গভীর রাতে কালনা-কাটোয়া এসটিকেকে রোডে রুটিন চেক আপে যান। নেতৃত্বে ছিলেন প্রীতম কর্মকার ও অভিজিৎ ঘোষ। আধিকারিকদের অভিযোগ, কাটোয়ার দিক থেকে পূর্বস্থলীর দিকে যাওয়ার সময় আচমকা সামনের দিক থেকে আসা একটি গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন আধিকারিকরা। পরক্ষণেই সামনের গাড়িটি কাটোয়ার দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরই একটি চারচাকা গাড়ি আধিকারিকদের গাড়ি ধাওয়া করে।

অভিজিৎ ঘোষ নামে এক আধিকারিক বলেন, ওভারলোডিং গাড়ি ধরতে আমরা রুটিন চেক আপে ছিলাম। সেইসময় সামনের দিক থেকে একটি চারচাকা গাড়ি থেকে গুলি ছুঁড়ে কাটোয়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলি গাড়িতে লাগে। রাত দেড়টা নাগাদ এমনই এক ঘটনায় আমরা ভয় পেয়ে যাই। এর কিছুক্ষণ পরেই দেখি একটি চার চাকা গাড়ি আমাদের পিছু নিয়েছে। কী কারণে এইরকম ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না।

এদিকে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ইতিমধ্যে পিছু ধাওয়া করা চারচাকা গাড়িটিকে শনাক্ত করে আটক করা হয়েছে। গাড়ির চালক শান্তনু মজুমদারকেও গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু মজুমদারের গাড়ির ব্যবসা রয়েছে। তাঁর কয়েকটি ডাম্পার রয়েছে। সেই ডাম্পারে করে বিভিন্ন সময়ে সে বালি, পাথর সরবরাহের ব্যবসা করত।

 

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...