Thursday, May 14, 2026

পুরসভা দখলের ৭২ ঘন্টা পর কাউন্সিলর পদ খারিজ ঝালদার চেয়ারম্যানের

Date:

Share post:

ঝালদা পুরসভায় (Jhalda Municipality) নাটকীয় পট পরিবর্তন। অনেক আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের পর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সদ্য পুরবোর্ড গঠন করেছে কংগ্রেস (Congress)। সংখ্যা গরিষ্ঠ কাউন্সিলরের সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নির্দল থেকে কংগ্রেসে যোগ দেওয়া শীলা চট্টোপাধ্যায় ( Shila Chatterjee)। কংগ্রেস (Congress) ভোটাভুটিতে ৭-০তে জেতে। কংগ্রেসের পক্ষে যায় ২ নির্দল কাউন্সিলরের ভোট। মাত্র ৭২ ঘন্টা কাটার পরই সেই শীলা চট্টোপাধ্যায়ের কাছে এল তাঁর কাউন্সিলর পদ খারিজের নোটিশ। ওই নোটিশ পাঠালেন ঝালদার এসডিও (SDO, Jhalda)।

নোটিশে বেশকিছু আইনি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর বেশকিছু টেকনিক্যাল কারণ দেখিয়ে শীলা চট্টোপাধ্যায়ের চেয়ারপার্সন হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও পুর আইন অনুযায়ী কেউ যদি কাউন্সিলর নাও হন তাহলে তিনি ৬ মাস চেয়ারপার্সনের পদে থাকতে পারেন। তবে ওই সময়ের মধ্যেই তাঁকে জিতে আসতে হবে। তবে গোটা বিষয়টি এখন আইনি পথেই এগবে বলেই মনে করা হচ্ছে।

এনিয়ে তৃণমূলের তরফে বলা হয়েছে, একজন এসডিও কোনও সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাকে বলা হচ্ছে বেআইনি সিদ্ধান্ত। পুরসভার একটা আইন রয়েছে। সেখানে কেউ যখন দলত্যাগ করেন তখন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আইন রয়েছে। কোনও সরকারি আধিকারিক যখন কোনও পদক্ষেপ নিচ্ছেন তখন তা তিনি ভেবেচিন্তেই নিয়েছেন।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...