Friday, April 3, 2026

বদলে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন! বিজ্ঞপ্তি জারি পর্ষদের

Date:

Share post:

মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi) বিধানসভায় উপনির্বাচনের (By Election) কারণে বদলে গেল মাধ্যমিকের (Madhyamik) ইতিহাস (History) পরীক্ষার দিন। ২৭ ফেব্রুয়ারির বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বৃহস্পতিবার বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বোর্ডের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার স্থান এবং সময় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, বাকি পরীক্ষার দিনগুলিতেও কোনও বদল হয়নি বলে জারি হয়েছে বিজ্ঞপ্তি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণার পর জানা যায় ওই দিনই রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। উপনির্বাচনের নির্ঘণ্ট এবং মাধ্যমিক পরীক্ষা সূচি একই দিনে হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও। এরপরই বৃহস্পতিবার পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা (Subrata Saha)। আর তারপরই ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...