Monday, April 13, 2026

মুম্বই-গোয়া জাতীয় সড়কে পথদুর্ঘটনায় শিশুসহ মৃ*ত ৯

Date:

Share post:

মুম্বই-গোয়া জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু! ট্রাক ও দশ আসনের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ শিশু-সহ ৯ জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। ভেতরে থাকা সকলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুর থেকে ফোকাস সরাতে সুকান্তর হাতিয়ার মিঠুন

বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলায় মুম্বই-গোয়া জাতীয় সড়কে রেপোলি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।পুলিশ তরফে খবর, পণ্যবাহী ট্রাকটি জাতীয় সড়ক ধরে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে দশ আসনের গাড়িটি রত্নগিরি জেলার গুহাগারের দিকে যাচ্ছিল। কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সামনে চলে আসে। তখনই মুখোমুখি সংঘর্ষ হয়।এর জেরে ট্রাকটির তেমন বড় কোনও ক্ষতি না হলেও গাড়িটির সকল যাত্রীই মারা যান। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ। নিহতরা একই পরিবারের সদস্য বলে পুলিশের প্রাথমিক অনুমান।

দুর্ঘটনার খবর মিলতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুরগাঁও পুলিশের একটি দল। যদিও ততক্ষণে গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। পরে অবশ্য তা স্বাভাবিক হয়। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...