Wednesday, April 8, 2026

লক্ষ্যে রেকর্ড মার্জিন, ভোটের দিন ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সাগরদিঘির তৃণমূল কর্মীরা

Date:

Share post:

উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে বাংলার একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। আর ভোটের দিন ঘোষণা হতেই জোর কদমে প্রচারে নেমে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। শুরু হয়ে গিয়েছে ঘাসফুল শিবিরের দেওয়াল লিখন। প্রার্থীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত আপাতত দেওয়ালে দলীয় প্রতীক আঁকলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। লক্ষ্য রেকর্ড মার্জিন।

গত ২৯ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। সাগরদিঘি বিধানসভা আসন থেকে পরপর তিনবারের বিধায়ক ছিলেন সুব্রতবাবু।

বুধবার নির্বাচনের দিন ঘোষণার পরেই সন্ধেবেলা থেকে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে দেওয়াল দখল করে উপনির্বাচনের প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা পাটকেলডাঙ্গা, গোবর্ধনডাঙ্গা, বালিয়া প্রভৃতি এলাকাতে দেওয়ালে চুনকাম করার কাজ শুরু করেছেন বলে জানা গেছে। যদিও সেখানে প্রার্থী হিসেবে কারও নাম লেখা হয়নি। বিরোধীরা অবশ্য সেই শীত ঘুমেই রয়েছে।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...