Wednesday, June 10, 2026

Weather Update : কমছে শীত, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

মাঘের শুরু থেকে কনকনে শীতের (Winter) দেখা সেভাবে মেলেনি, বরং চড়ছে তাপমাত্রার পারদ। এর মাঝেই বৃষ্টি (Rain) আর কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। কিন্তু বৃষ্টির (Rain Alert) ভ্রূকুটি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের (North West India) প্রবেশ করার কারণে আগামী বুধ- বৃহস্পতিবার পর্যন্ত কনকনে শীত অনুভূত হবে না রাজ্যের কোনও জেলাতেই। যদিও আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি ছাড়াও দক্ষিণ ২৪ পরগণায় (South 24 Parganas) ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

জানিয়েছে গত ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা বা থাকলেও বেড়া বাড়তেই আকাশ পরিষ্কার হবে। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। তবে সকালে এবং সন্ধেবেলায় শীতের আমেজ থাকবে । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...