Tuesday, March 17, 2026

সম*কামী আইনজীবীকে নিয়োগের সুপ্রিম সুপারিশ, মোদি সরকারের আর্জি খারিজ কলেজিয়ামের

Date:

Share post:

কলেজিয়াম (Collegium) বিতর্ক সম্প্রতি চরম আকার নিয়েছে। কেন্দ্র এবং বিচারব্যবস্থার বিবাদ ক্রমেই বাড়ছে। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme court of India) কলেজিয়াম সমকামী প্রবীণ আইনজীবী সৌরভ কৃপালকে (Saurabh Kripal) দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। ফলে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (D Y Chandachud) নিয়ে গঠিত কলেজিয়াম খারিজ করে দিল মোদি সরকারের (Modi Government) আর্জি।

উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার সুপ্রিম কোর্টের কলেজিয়াম দিল্লি হাইকোর্টের বিচারপতির পদের জন্য সৌরভ কৃপালের নাম প্রস্তাব করল। আর সেই সঙ্গে কেন্দ্র কৃপালকে বিচারপতি না করার পক্ষে যে দু’টি যুক্তি দিচ্ছে তাও খারিজ করল। সরকারের তরফে প্রথম থেকেই জানানো হয়েছে, সৌরভ কৃপাল খোলাখুলি ভাবে একজন সমকামী। তাছাড়া তাঁর সঙ্গী একজন সুইডিশ এবং তিনি সুইজারল্যান্ডের দূতাবাসে কাজ করেন। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের যুক্তি, গোয়েন্দা বিভাগের তরফে এমন কোনও তথ্য মেলেনি যা থেকে মনে করা যায়, ওই সুইডিশ ব্যক্তি দেশের জন্য ‘বিপজ্জনক’ হতে পারেন। পাশাপাশি এও মনে করিয়ে দেওয়া হয়েছে, সুইজারল্যান্ড ভারতের ‘বন্ধু’ দেশ। তাছাড়া সাংবিধানিক পদে থাকা ব্যক্তির যদি বিদেশি স্ত্রী থাকতে পারে, তাহলে কৃপালের ক্ষেত্রে কেন সেটা আপত্তির কারণ হবে, এমন প্রশ্নও তুলেছে শীর্ষ আদালত।

পাশাপাশি জানানো হয়েছে, যেভাবে সর্বসমক্ষে কৃপাল নিজের যৌন পছন্দ সম্পর্কে জানিয়ে দিয়েছেন তা প্রশংসনীয়। বিচারপতি প্রার্থী হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও তিনি নিজের সমকামিতার বিষয়টি গোপন রাখেননি। এরপরই সুপ্রিম কোর্টের মন্তব্য, উনি বিচারপতি হলে দিল্লি হাই কোর্টের বেঞ্চে তা নতুন মাত্রা যোগ করবে। কেন্দ্রের কাছে এর আগেও দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে তাঁকে নিয়োগের সুপারিশ করেছিল কলেজিয়াম। কলেজিয়াম সেই সিদ্ধান্ত বহাল রাখল। কলেজিয়াম জানায়, সুপ্রিম কোর্টের নিয়োগ-নির্দেশিকায় কোথাও বলা নেই, কোনও সমকামীকে বিচারপতির আসনে নিয়োগ করা যাবে না। তাই, কেন্দ্রের আপত্তি খারিজ করার সিদ্ধান্ত নিল কলেজিয়াম।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...