Saturday, June 13, 2026

হকি বিশ্বকাপে জয়ে ফিরল ভারত, ওয়েলসকে হারিয়েও ঝুলে থাকল হরমনপ্রীতরা

Date:

Share post:

হকি বিশ্বকাপে জয়ে ফিরল ভারত। ওয়েলসকে হারাল ৪-২ গোলে। কিন্তু গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট অধরাই রইল। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে হারিয়ে দ্বিতীয় স্থানে রইল ভারত। শেষ আটের জন্য এবার ক্রসওভারে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হবে ভারতকে।

এই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড ৪-০ গোলে হারিয়েছে স্পেনকে। ফলে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য হরমনপ্রীত সিংদের জিততে হত অন্তত আট গোলের ব্যবধানে। মাচের শুরু থেকেই তাই আক্রমণের ঝড় তুলেছিলেন ভারতীয়রা। কিন্তু একের পর এক সুযোগ তৈরি হলেও, কিছুতেই গোলের দেখা মিলছিল না। প্রথম কোয়ার্টার শেষ হয়েছিল গোলশূন্যভাবে।

দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার মিনিট ছয়েকের মধ্যেই অবশ্য প্রথম গোলের দেখা পেয়ে যায় ভারত। গোল করেন সামশের সিং। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন আকাশদীপ সিং। কিন্তু তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ১-২ করে দেন ওয়েলসের গারেথ ফারলং। দু’মিনিটের মধ্যেই ২-২ করে দিয়েছিল ওয়েলস। এবার গোল করেন জেকব ড্রেপার। তবে চতুর্থ কোয়ার্টারের শুরুতেই আকাশদীপের চমৎকার ফিল্ড গোলে ফের এগিয়ে গিয়েছিল ভারত। ম্যাচের একেবারে শেষ সময়ে পেনাল্টি কর্নার থেকে ভারতের চতুর্থ গোলটি করেন হরমনপ্রীত।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...