Saturday, April 4, 2026

৯০০টি বুকস্টল ৯টি তোরণ, আরও চমক ৪৬তম কলকাতা বইমেলায় !

Date:

Share post:

শুরু হতে চলেছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩ (46th International Kolkata Book Fair)। হাতে বাকি আর মাত্র ৯ দিন । আগামী ৩১ জানুয়ারি থেকে কলকাতার সেন্ট্রাল পার্ক ময়দানে (Central Park Ground)এই বইমেলার আয়োজন করা হয়েছে যা চলবে ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত। শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের (PC)আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের (Publishers & Booksellers Guild) সভাপতি সুধাংশু দে, সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় (Tridib Chatterjee),কোষাধ্যক্ষ তাপস সাহা সহ অন্যান্যরা। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান আগামী ৩০ জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক কলকাতা বইমেলার (46th International Kolkata Book Fair)উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থিম কান্ট্রি স্পেন (Spain) ।

সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন গিল্ড-এর প্রতিনিধি দল এবং বিধাননগর পুলিশ কর্তারা । এরপর আজ শুক্রবার গিল্ডের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বইমেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বইমেলা প্রাঙ্গণে উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন স্পেনের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদোর, বাংলার বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ রাজ্যের অন্যান্য বিশিষ্টজন ও সাহিত্য প্রেমীরা। ৭০০ টি ছোট বড় বুক স্টলের পাশাপাশি ২০০ টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে বলে এদিন জানান হয়। প্যারীচরণ সরকার এবং মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশত বর্ষ উপলক্ষ্যে দুটি হল থাকছে এবারের বইমেলায়। লিটল ম্যাগাজিন (Little Magazine Pavilion)প্যাভিলিয়ন হবে রমাপদ চৌধুরীর নামে। মৃণাল সেন এবং তরুণ মজুমদারের নামে দুটি মুক্তমঞ্চ করা হবে। এই বছর সবথেকে বেশি স্টল হতে চলেছে বলে আশাবাদী গিল্ডের (Publishers & Booksellers Guild)কর্তারা। ৯টি তোরণ তৈরি করা হচ্ছে যার প্রতিটি দিয়েই প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা থাকবে। স্পেনের তোলেদো গেটের আদলে একটি তোরণ হবে বলে জানা গেছে। এছাড়া রাজা রামমোহন রায়, নজরুল স্মরণেও একটি করে তোরণ থাকবে। বিশ্ববাংলার নামেও গেট রাখা হবে বলে জানা যাচ্ছে। ত্রিদিব চট্টোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠকে বলেন বইমেলা উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত মেলা স্পেশাল বাস চালান হবে। শিয়ালদহ মেট্রো উদ্বোধনের পর যেহেতু প্রথম বইমেলা এটি, তাই বইপ্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন প্রত্যেকেই। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনা করে অটো ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...