Friday, April 3, 2026

ঝালদা পুরসভার আপাত চেয়ারপার্সন পূর্ণিমাই, শীলার কাউন্সিলর পদে স্থগিতাদেশ হাই কোর্টের  

Date:

Share post:

ঝালদা পুরসভার (Jhalda Municipality) আপাতত চেয়ারপার্সন (Chair Person) থাকছেন পূর্ণিমা কান্দুই (Purnima Kandu)। পূর্ণিমাকেই আপাতত চেয়ারপার্সন হিসাবে কাজ চালানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (CalcuttaHigh Court)। শুক্রবার এমনই রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে শীলা চট্টোপাধ্যায়ের (Sheela Chatterjee) কাউন্সিলর (Councilor) পদ খারিজের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কলকাতা হাই কোর্ট শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণিমা কান্দুই চেয়ারম্যান পদে থাকবেন। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পুরপ্রধান হিসেবে তিনিই কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি শীলা চট্টপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজের যে নির্দেশিকা ছিল সেটায় স্থগিতাদেশ এবং সুদীপ কর্মকারকে (Sudip Karmakar) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার নির্দেশেও এদিন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

গত ১৯ জানুয়ারি দলবিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করে দেন ঝালদার মহকুমা শাসক। আর তার এক ঘণ্টার মধ্যেই সুদীপ কর্মকারকে নয়া পুরপ্রধান হিসাবে ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই শীলা চট্টোপাধ্যায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলারই শুনানি ছিল। এদিন হাইকোর্টের নির্দেশের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আইন আইনের পথে চলবে। আদালত যখন দায়িত্ব দিয়েছে, তখন তাঁকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...