Sunday, April 5, 2026

‘মডেলার বেছে ক্রিকেট খেলান’ সারফারাজকে দলে না নেওয়ায় চেতন শর্মাদের এক হাত নিলেন গাভাস্কর

Date:

Share post:

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সারফারাজ খান। রঞ্জি ট্রফিতে একের পর এক শতরান হাঁকিয়ে চলেছেন তিনি। তবুও খুলছে না ভারতীয় দলের দরজা। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আর সেই কারণেই এবার জাতীয় দলের নির্বাচকদের এক হাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

এদিন এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “সারফারাজ যখন শতরান করছেন তখন তিনি মাঠের বাইরে থাকছেন না, মাঠে থেকেই শতরান করছেন। এর থেকেই বোঝা যায় যে সারফারাজ ক্রিকেটের জন্য একদম ফিট। আপনারা যদি শুধুমাত্র পাতলা এবং সুঠাম চেহারার ছেলেদেরই খোঁজেন, তাহলে আপনাদের উচিত ফ্যাশন শোতে যাওয়া এবং কিছু মডেলদের নিয়ে এসে তাদের হাতে ব্যাট ও বল দিয়ে তাদের দলে যোগ করানো। আপনার কাছে সব ধরনের আকৃতির ক্রিকেটার রয়েছে। খেলোয়াড়ের চেহারা দিয়ে বিচার না করে, তাদের রান এবং উইকেট দিয়ে বিচার করা উচিৎ।”

এর আগে সারফারাজ নিজে জানিয়েছিলেন আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে দলে সুযোগ না পেয়ে কেঁদেছিলেন তিনি। সারফারাজ বলেন, “যখন দল ঘোষণা হল এবং সেখানে আমার নাম ছিলনা, আমি সারা দিন বিষণ্ণ ছিলাম। আমরা যখন গুয়াহাটি থেকে দিল্লিতে যাচ্ছিলাম আমি সারাদিন একাকিত্ব অনুভব করছিলাম এবং আমি কেঁদেছিলাম।”

সারফারাজ বর্তমানে ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে একের পর এক শতরান করে চলেছেন তিনি। কিন্তু নিজের সেরা ফর্মে থেকেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সারফারাজ। অনেকের মতে সারফারাজের জাতীয় দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ তাঁর বাড়তি ওজন। এবার সেই ইস্যুতেই সারফারাজের সমালোচকদের একহাত নিলেন গাভাস্কর। ধুয়ে দিলেন চেতন শর্মাদের।


Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...