Friday, April 3, 2026

প্রতারণার শিকার আইসিসি, অ‍্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা: রিপোর্ট

Date:

Share post:

প্রতারণার শিকার আইসিসি। জানা যাচ্ছে, কমপক্ষে ২৫ লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় যা ২০ কোটি ৩০ লাখ টাকা ক্ষতির মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির দুবাই অফিসের কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে সাইবার অপরাধের শিকার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

রিপোর্ট অনুযায়ী এফবিআই জানিয়েছে, প্রতারকরা বিজনেস ই-মেল কম্প্রোমাইজ বা ই-মেল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ ব্যবহার করেছে। অনলাইন অপরাধের সব থেকে ক্ষতিকারক পদ্ধতি বলে জানিয়েছেন তদন্তকারীরা। যদিও আইসিসির তরফে এই ঘটনা নিয়ে কোনও কথা বলা হয়নি। গত বছর আইসিসির বোর্ডের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। জানা গিয়েছে, আইসিসির অভিযোগের ভিত্তিতেই এফবিআই তদন্ত শুরু করেছে। আইসিসির সঙ্গে যুক্ত অন্য কোনও সংস্থার জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সংস্থার তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ। ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:যৌ*ন হেনস্থার পর এবার খু*নের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ব্রিজভূষণ শরণ-এর বিরুদ্ধে

 


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...