Saturday, April 4, 2026

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের পাসপোর্টে নজর, OMR Sheet মূল্যায়ন সংস্থার হলফনামা তলব আদালতের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিযুক্তদের পাসপোর্টে নজর হাইকোর্টের। শুক্রবার, শুনানিতে কলকাতা হাইকোর্টের (Calcutta) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) প্রশ্ন তোলেন, কিছু অভিযুক্তের কি একাধিক থাকতে পারে? CBI-এর তদন্তকারী অফিসারকে তিনি জিজ্ঞাসা, ‘‘এঁদের পাসপোর্ট পরীক্ষা করেছেন, এঁরা কত বার বিদেশে গিয়েছেন, তা জানেন?’’ এরপরেই বিচারপতি মন্তব্য করেন, ‘‘এ বিষয়ে আমি রিপোর্ট চাইতে পারি।’’

এদিন, প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে সিবিআই কত দূর এগিয়েছে, তা জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সময়েই অভিযুক্তদের পাসপোর্ট নিয়ে এই প্রশ্ন করেন তিনি। যদিও কোন কোন অভিযুক্তর বিষয়ে তিনি জানতে চান- তা স্পষ্ট করেননি বিচারপতি। শুধু বলেন, ‘‘অনেক সময় জাল করে এক ব্যক্তি দুটো পাসপোর্ট (Passport) ব্যবহার করেন। এমন কিছু হয়েছে কি না খোঁজ নিন।’’

এর পাশাপাশি, এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে OMR মূল্যায়নকারী বরাতপ্রাপ্ত সংস্থার কাছে হলফ নামা চাইল আদালত। এদিন, আদালতকে সংস্থার তরফে জানানো হয়, পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী ২২০৮ জনের একটা অতিরিক্ত প্যানেলও তারা তৈরি করে। কমপক্ষে ১২ বার এই প্যানেল তৈরি করা হয়েছে। এই তথ্য তারা পর্ষদকে পাঠায়। ২০১৭ সালে এই অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে সিবিআই-এর আইও সোমনাথ বিশ্বাসকে কটাক্ষ করেন। বলেন, “কী যে করেন? ১ ঘণ্টা লাগল এটা বুঝতে, আপনার তো আরও আগেই বুঝতে পারেন। এই বিষয়ে ৩১ জানুয়ারির মধ্যে OMR Sheet মূল্যায়নের বরাত প্রাপ্ত সংস্থার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত।

আরও পড়ুন- প্রস্রাব কাণ্ডের জের! এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ জরিমানা, সাসপেন্ড পাইলটের লাইসেন্সও

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...