Saturday, March 14, 2026

মঙ্গলেই অমঙ্গলের ইঙ্গিত হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে

Date:

Share post:

একদিকে শিয়ালদহ শাখায় (Sealdah Division)রেলের কাজের জন্য ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের (Rail Passenger) । এবার সেখানেই জুড়ল হাওড়া শাখার (Howrah Division)নামও। জানা যাচ্ছে আগামী মঙ্গলবার রেলের জরুরি কাজের জন্য দীর্ঘক্ষণ বিদ্যুৎ পরিষেবা (Power Service Interrupted)বন্ধ থাকবে। সপ্তাহের প্রথম দিকে এমন ঘটনার জেরে বেশ বিপাকে পড়তে চলেছেন ট্রেন যাত্রীরা।

পূর্ব রেল (Eastern Rail)সূত্রে খবর ২৪ জানুয়ারি মঙ্গলবার হাওড়া-ব্যান্ডেল (Howrah Bandel)শাখায় রেল পরিষেবা ব্যহত হতে চলেছে। কর্মব্যস্ত দিনে দুর্ভোগের মুখে পড়তে চলেছেন যাত্রীরা। জানা যাচ্ছে রেলের কিছু কাজের জন্য বিদ্যুৎ পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যহত হতে চলেছে। হাইট সাবওয়ে নির্মাণের জন্যই ট্রেন পরিষেবাতে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কাজের জন্য সোমবার রাতের দিকের দুটি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। সোমবার ৩৭৯২৫ এবং ৩৭৭৫৭ বাতিল থাকবে। মালদহ-হাওড়া ইন্টারসিটি মঙ্গলবার চলবে না। এছাড়াও তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়বে বলে রেল সূত্রে খবর।মঙ্গলবার হাওড়া থেকে ৩৭৯১১, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৯১৯ এবং ৩৭৯২১ বাতিল বলে জানান হয়েছে । অন্যদিকে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ এবং ৩১১১১ এবং কাটোয়া থেকে ৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩১১১২, ৩৭৭৫০ এবং ৩৭৭৫২ লোকাল বাতিল থাকবে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...