Wednesday, June 24, 2026

ঘোষিত নির্বাচনের দিন, ২৪ তারিখ ফের প্রচারে মেঘালয় যেতে পারেন অভিষেক

Date:

Share post:

ভোট ঘোষণার দিনেই মেঘালয়ে উত্তর গারো পাহাড়ে সভা করেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৪ জানুয়ারি ফের ভোটের প্রচারে মেঘের রাজ্যের যেতে পারেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, আগামী সপ্তাহেই মেঘালয় যেতে পারেন অভিষেক। ২৪ তারিখ তিনি শিলংয়ে (Shilong) প্রচার সভা করতে পারেন তিনি।

সূত্রের খবর, আগামী মাসে ফের মমতা-অভিষেক মেঘালয়ে (Meghalaya) একাধিক প্রচার সভা করবেন। আগেই মেঘালয়ের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ‘‘আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে, নিজের রিপোর্ট কার্ড নিয়ে বেরোচ্ছেন না কেন? আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বেরোচ্ছি। মুকুল সাংমা তার আগে রিপোর্ট নিয়ে বেরোবে। ‘উই কার্ড’-এর ইতিমধ্যেই সাড়ে তিন লাখ রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। গত দু’সপ্তাহে প্রায় ২ লাখ রেজিস্ট্রেশন সম্পূর্ণ ৷ আমরা এখানে সরকার গঠন করবই। মেঘালয়কে শাসন মেঘালয়ই করবে।’’

বর্তমানে মেঘালয়ে প্রধান বিরোধীদল তৃণমূল। এবার সেখানে ক্ষমতা দখলের লক্ষ্য জোড়াফুল শিবিরের। সেই মতো, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই সেখানে সভা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মতোই ২৪ তারিখ সেখানে সভা করার কতা অভিষেকের। মেন্দিপাথারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘‘ভোট ঘোষণার দিন থেকেই এনপিপি ও বিজেপির জোটের শেষের শুরু। মেঘালয়ে সোনার দিন ফেরত আসবে। ইতিমধ্যেই আমাদের থিম সং যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আমি আগেও বলেছি আবার বলছি এই গারো পাহাড়ে বিজেপি-এনপিপি শূন্য পাবে ৷ এখান থেকে একটাও বিধানসভা আসন পাবে না। আগামী ৫০ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনার আমার সঙ্গে থাকুন। মেঘালয়ে সোনার দিন ফেরাতেই হবে।’’

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...