Saturday, April 4, 2026

দুর্নীতি খুঁজতে গিয়ে কার্যত নাজেহাল, মহাফাঁপড়ে কেন্দ্রীয় দল

Date:

Share post:

রাজ্যে তদন্তে এসে মহাফাঁপড়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। বিজেপি (BJP) নেতাদের অভিযোগ পেয়ে দুর্নীতির তদন্ত করতে বাংলায় এসে কার্যত নাজেহাল তারা। দুর্নীতির অভিযোগের তালিকা হাতে নিয়ে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল। কিন্তু মিলছে না কিছুই। ফলে এখন তাঁরাই বিরক্ত। কিছু কিছু জায়গায় তো রীতিমতো বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁদের। বিপাকে পড়ে এখন কেন্দ্রীয় প্রতিনিধিরাই বলছেন, বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন।

জনবিচ্ছিন্ন বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে গত প্রায় এক সপ্তাহ ধরে ১০টি জেলায় পরিদর্শন চালাচ্ছে পাঁচটি কেন্দ্রীয় দল। কিন্তু এখনও পর্যন্ত কোনও অভিযোগের সমর্থনেই যথাযথ প্রমাণ মেলেনি। অভিযোগগুলি যে আদতে ভিত্তিহীন, বিপাকে পড়ে কার্যত তাও স্বীকার করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় দলের সদস্যরা। সূত্রের খবর, বিভিন্ন জেলায় সরকারি আধিকারিকদের কাছে সে কথা কবুলও করেছেন কেন্দ্রের প্রতিনিধিরা। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদীয়ায় আবাসের তালিকা নিয়ে অভিযোগ উঠেছে। সেগুলি যাচাইয়ের লক্ষ্যে সোমবার থেকে পরিদর্শন শুরু করেছে কেন্দ্রীয় দল। কিছু ক্ষেত্রে শনিবার থেকেই শুরু করে তাঁরা। সঙ্গে ছিলেন জেলা ও রাজ্যের প্রতিনিধিরা।

সূত্রের খবর, ১০টি জেলার মধ্যে সর্বাধিক অভিযোগ মুর্শিদাবাদে, সংখ্যা প্রায় ৫০০টি। বাকি জেলাগুলিতে সংখ্যাটা কমবেশি ২০০-২৫০ মধ্যে। তার মধ্যে কয়েকটির তদন্তে সংশ্লিষ্ট এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। কিন্তু সেরকম কোনও অনিয়মের সন্ধান পাননি। পশ্চিম মেদিনীপুরে তো অভিযোগকারীদের জনসমক্ষে ধমক দিতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় দলের সদস্যদের। একটি জেলায় এক উপভোক্তার নাম বাদ যাওয়া নিয়ে তাঁরা উল্টে বলেন, রাজ্য এতটা কঠোর না হলেও পারত। ওই ব্যক্তিকে অনুমোদন দেওয়াই যেত। জেলা প্রশাসন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রের শর্ত মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাজ্যকে হেনস্থা করতে গিয়ে এখন উল্টে নিজেরাই হেনস্তার মুখে কেন্দ্রীয় প্রতিনিধিরা।

আরও পড়ুন- যৌ*ন হেনস্থার পর এবার খু*নের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ব্রিজভূষণ শরণ-এর বিরুদ্ধে

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...