Tuesday, June 23, 2026

যোশীমঠের ঘটনার পর আরও সতর্ক হতে হবে, বললেন মহম্মদ সেলিম

Date:

Share post:

‘মিশন গঙ্গা’এর সাংবাদিক বৈঠকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আমাদের স্বভাবের ওপর নির্ভর করছে আমাদের প্রকৃতির ভবিষ্যত। যোশীমঠের ঘটনার ভয়াবহতা উল্লেখ করে শনিবার প্রেসক্লাবে সেলিম বলেন, পাথরের ওপর শহর বানানো হয়েছিল যোশিমঠে।সব কিছুর ভারোত্তোলন ক্ষমতা থাকে। নদীর ধারে বা পাহাড়ে যারা থাকেন অথবা যারা জঙ্গলে থাকেন তাদের সাথে প্রকৃতির একটা নিবিড় যোগাযোগ আছে। কিন্তু রাজনীতিক, প্রশাসকদের সাথে কন্ট্রাক্টর,মফিয়াদের হাত মেলানোয় এই ভারসাম্য নস্ট হচ্ছে।এরপরই তিনি বলেন, আমরা গাছে উঠে থাকব নাকি আমরা থাকবোনা সেটা নির্ভর করছে এই পৃথিবীর ভবিষ্যত কী তার ওপর। মুনাফালোভীরা মনে করে এখনই এটা লুঠ করতে হবে আর যোশীমঠ তার উদাহরণ।একে মানুষের তৈরি করা বিপর্যয় বলেও কটাক্ষ করেন তিনি।

সেলিম আরও বলেন, আজ এটা যোশীমঠে হয়েছে, কাল এটা কলকাতা বা অন্য যেকোন শহর হতে পরে। আমাদের দেশ নদীমাত্রিক দেশ এবং এদেশে নদীর ভূমিকা আছে। হিমালয় না থাকলে,নদী না থাকলে ক্ষতি অনিবার্য। তিনি বলেন, বিগত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৫.৫ মিটার বসে গেছিল যোশীমঠ।ইসরোকে এই রিপোর্ট পেশ করতে বাধা দেয় কেন্দ্র সরকার।আইআইটি  কানপুরের একটি সমীক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সমীক্ষায় উঠে এসেছিল যোশীমঠ অঞ্চল অত্যন্ত ধ্বসপ্রবণ এলাকা। সেলিম বর্তমান কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ করে বলেন, আগে এই স্টাডিগুলো হতো আর এখন এই স্টাডি করতে হয়না।

যোশীমঠের বিধ্বংসী ঘটনার কারণ তুলে ধরেন নদী আন্দোলনের সাথে যুক্ত কিছু ব্যক্তিত্ব। মহম্মদ সেলিম ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তাপস দাস। তিনি বলেন, মূলত সড়ক,সুড়ঙ্গ বানানোর জন্য এই ধরণের বিপর্যয় বারবার হচ্ছে। পাহাড় ফাটাতে যে ডিনামাইট জাতীয় জিনিস ব্যবহার করা হয় তার ফলেই ক্ষতি হচ্ছে সমগ্র হিমালয়ের।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...