Saturday, April 4, 2026

হাওড়া ব্যান্ডেলের পর এবার হাওড়া তারকেশ্বরেও ব্যাহত রেল পরিষেবা!

Date:

Share post:

বারবার রেল পরিষেবা (Rail Service) ব্যাহত হওয়া জেরে বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সোমবার পর্যন্ত পাওয়ার ব্লকে কাজ চলবে শিয়ালদহ রেল রুটে (Sealdah Division)। আগামী মঙ্গলবার হাওড়া ব্যান্ডেল শাখায় (Howrah Bandel Route) ২৪ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মাঝেই পূর্ব রেলের তরফ থেকে নয়া ঘোষণা। রেললাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক নিয়ে কাজের জেরে এবার হাওড়া-তারকেশ্বর লাইনে (Howrah Tarkeshwar)ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে।

পূর্ব রেল সূত্রে খবর রবিবার যেহেতু ছুটির দিন এবং সোমবার নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে অনেক অফিস এবং স্কুল কলেজ ছুটি থাকার কারণে এই দুটো দিনকে বেছে নেয়া হয়েছে রেলের কাজ করার জন্য। শনিবার সকাল থেকে সেই মর্মে সিঙ্গুর স্টেশনে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। আগামী কাল, অর্থাৎ ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে পর দিন, অর্থাৎ সোমবার বিকেল ৫টা পর্যন্ত ওই লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে মাইকিং হচ্ছে গোঘাটেও। রবিবার সকাল ৮টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। সিঙ্গুর থেকে নালিকুল স্টেশনের মাঝে ২২ এবং ২৩ জানুয়ারি অর্থাৎ রবিবার এবং সোমবার, এই দু’দিন ট্রাফিক এবং পাওয়ার ব্লক-সহ দু’দিনের নন ইন্টারলকিং কাজ হবে। এর ফলে, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-গোঘাট লাইনে একাধিক আপ এবং গাউন ট্রেন বাতিল করা হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...