Saturday, April 4, 2026

দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা, ৫৩ শতাংশ পরিবারে ভাইরাল জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা !

Date:

Share post:

দেশের রাজধানী দিল্লিতে প্রায় ৫৩ শতাংশ পরিবারের এক বা একাধিক সদস্য এখন ভাইরাল জ্বর এবং শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় আক্রান্ত। আসলে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা।

দিল্লি লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদের প্রায় প্রতি পরিবারের অন্তত এক জন করে সদস্য একই সমস্যায় আক্রান্ত। ২৩ শতাংশ পরিবারে দূষণ ও শীতজনিত অসুস্থতায় আক্রান্ত ২ থেকে ৩ জন সদস্য।

দু’বছর আগে শীতের সময়ও দিল্লিতে অনেকটা একই সমস্যা দেখা গিয়েছিল। সে সময় সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও দিল্লিতে বেড়েছিল। সেই সঙ্গে দেখা গিয়েছিল জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, শরীরে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যাগুলির প্রকোপ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...