Thursday, April 23, 2026

সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার শা*স্তি পাবেন সেলিব্রেটিরা !

Date:

Share post:

এবার থেকে আরও সতর্কভাবে সোশ্যাল মিডিয়ায় (Social media) প্রচার করতে হবে সেলিব্রেটিদের (Celebraty)। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এবার জরিমানার (fine) মুখে পড়তে হবে সেলিব্রেটি থেকে শুরু করে প্রভাবশালীদের। সেক্ষেত্রে টাকার অঙ্কটা প্রায় ৫০ লক্ষের মতো হতে পারে বলেই মনে করা হচ্ছে।

যত সময় যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচারে সক্রিয় হচ্ছেন সেলিব্রেটিরা। সেটা সিনেমার প্রমোশন (Movie Promotion) হোক বা বিজ্ঞাপনের (Advertisement) প্রচার। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা করতে গিয়ে নানা রকমের বিভ্রান্তিমূলক তথ্য তাঁরা সমাজে ছড়িয়ে দিচ্ছেন বলেই অভিযোগ। তাই এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। গ্রাহক সুরক্ষা আইনকে (Consumer Protection Act) সঠিকভাবে চালু করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কনজিউমার অ্যাফেয়ার্সের (Consumer Affairs) সচিব রোহিত সিং (Rohit Singh)। এখানেই শেষ নয় বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে, সম্প্রতি দুই বড় তারকাকেও নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির (CCPA) প্রধান নিধি খারে।

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিরা যেকোনও ধরনের প্রচার করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে সেটি বিজ্ঞাপনের জন্যই তিনি প্রচার করছেন বলে স্পষ্ট করে দিতে হবে। তিনি যে পণ্য নিয়ে প্রচার করছেন সেই পণ্য সংক্রান্ত কোম্পানির কাছ থেকে তিনি কী কী সুযোগ-সুবিধা নিয়েছেন সেটা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে রাখতে হবে। যদি সেলিব্রেটিরা এই নিয়ম না মানেন তাহলে বিষয়টি সরকারের নজরে আসা মাত্রই প্রথমবার ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে। এরপরও যদি একই কান্ড ঘটে তাহলে জরিমানার পরিমাণ বেড়ে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হবে। আর ক্রমাগত এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে বিষয়টিকে ‘অ*পরাধ’ বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত ওই তারকার সোশ্যাল মিডিয়ার পণ্যের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

 

Related articles

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...