Saturday, June 20, 2026

শনিবার দিনভর ব্যাহত দক্ষিণ কলকাতার জল পরিষেবা !

Date:

Share post:

সপ্তাহের শেষে দুর্ভোগ দক্ষিণ কলকাতাবাসীর কপালে। কালীঘাট (Kalighat) থেকে টালিগঞ্জ (Tollygunge), যাদবপুর (Jadavpur) থেকে বেহালা (Behala), শনিবার বেলা দশটার পর থেকে রবিবার সকাল পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।প্রাথমিকভাবে জানা যাচ্ছে গার্ডেনরিচ জল প্রকল্প থেকে শুরু করে পাইপ লাইনের মেরামতি এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে (Booster Pumping Station) সংস্কারের কাজ চলার কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতার (South Kolkata)বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।

গত বুধবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি অর্থাৎ শনিবার সকাল দশটার পর থেকে এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইনে মেরামতির কাজ হবে। এছাড়াও দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একাধিকবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। তাই ভবিষ্যতে যাতে স্থানীয় বাসিন্দাদের সমস্যার মধ্যে না পড়তে হয় তাই ১৪০০ মিলিমিটারের পাইপলাইনের মেরামতির কাজ হবে। এই কাজের জন্য শনিবার সকালে জল দেওয়ার পর সারাদিন বন্ধ থাকবে সরবরাহ। ৮ ও ৯ নম্বর বরো এলাকা ছাড়াও আংশিকভাবে ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতেও পরিষেবা ব্যাহত হবে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ (Department of Drinking Water Supply) সূত্রে জানা যাচ্ছে চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লায়েলকা, গল্ফগ্রিন, গরফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকবে। ২২ জানুয়ারি সকাল থেকে পুনরায় পরিষেবা চালু হবে বলে পুরসভা সূত্রে খবর।

Related articles

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...