Wednesday, June 24, 2026

একম‍্যাচ বাকি থাকতেই সিরিজ ঘরে তুলল টিম ইন্ডিয়া, দ্বিতীয় একদিনের ম‍্যাচে কিউইদের হারাল ৮ উইকেটে

Date:

Share post:

একম‍্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ঘরে তুলল ভারতীয় দল। শনিবার রায়পুরে কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে ৮ উইকেটে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১০৮ গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ২৭ রান করেন স্টানার। একরান করেন লাথাম। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে রোহিত শর্মার অর্ধশতরান। ৫১ রান করেন তিনি। ৪০ রানে অপরাজিত শুভমন গিল। ১১ রান করেন বিরাট কোহলি। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন হেনরি শিপলে এবং মিচেল স্টানার।


Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...