Monday, May 18, 2026

হিরণ তৃণমূলে ফিরছেন ? জল্পনা উসকে কুণালের মন্তব্য , অনেকে দল বদলে প্রস্তুত

Date:

Share post:

আগামী ৪ ফেব্রুয়ারি কেশপুরে অভিষেকের জনসভায় হিরণ ফের তৃণমূলে যোগদান করতে পারেন, এমন জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। যদিও কোনও তরফেই এর আনুষ্ঠানিক সত্যতা মেলেনি। সেই জল্পনাকে আরো উসকে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

হিরণ তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ‘বিজেপি’ শব্দটি মুছে ফেলেছেন। সেখানে খড়্গপুর সদরের বিধায়ক ও কাউন্সিলর কথাটি লেখা থাকলেও কোন দলের সঙ্গে তিনি যুক্ত, তার কোনও উল্লেখ নেই। বিষয়টি যথেষ্ট ‘ইঙ্গিতবহ’। যদিও হিরণহিরণ-হিতৈষীদের যুক্তি, সমস্ত জনপ্রতিনিধিই সকলের প্রতিনিধি।

এই আবহে বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণের একটি ছবি সামনে এসেছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে। এখনও পর্যন্ত ছবিটি সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। এবার এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, হিরণ নিয়ে বিজেপি সান্ত্বনা পুরষ্কারের কথা ভাবছে। কেউ অভিষেকের সঙ্গে দেখা করে গেছেন। কেউ চাইছেন তাড়াতাড়ি যোগ দিতে। অনেকে আবার দূর্গাপুরের বৈঠকের মাঝে হোয়াটসঅ্যাপ করছেন। বিজেপি জানেই না অনেকে দল বদল করতে প্রস্তুত। যোগদান মেলায় যাঁরা ছিলেন, তাঁরা বিয়োগ মেলায় আসতে প্রস্তুত। আদি বিজেপিরাও কথা বলছেন। উট পাখির মতো বালিতে মুখ গুজে যদি ভাবে ঝড় আসেনি, তাহলে ভুল ভাবছেন।
তৃণমূলের একাংশের দাবি, হিরণ প্রত্যাবর্তনে ‘আগ্রহী’।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...