Sunday, April 5, 2026

নেপাল থেকে ফেরার পথে উল্টে গেল ৭০ জন ভারতীয় পুণ্যার্থী বোঝাই বাস!

Date:

Share post:

নেপালের ত্রিবেণী ধাম থেকে ৭০ জন পুণ্যার্থী নিয়ে ফিরছিল বাসটি। দ্রুত গতিতে থাকা বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জন আহত হওয়ার খবর মিলেছে। পুণ্যার্থীরা সকলে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে ভারত, নেপাল সীমান্তের কাছে, ঠুঠিবাড়ি সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে।


আরও পড়ুন:নেপালের বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান ইয়েতি এয়ারলাইন্সের মালিকও

পুলিশ জানিয়েছে, ত্রিবেণী ধাম দর্শনের পর নারায়ণী নদীতে পুণ্যস্নান করেছিলেন অনেকে। তার পর বাসে চেপে ভারতে ফিরছিলেন। সেই সময় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার উপরে যাত্রিবোঝাই বাস উল্টে কাত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নেপাল পুলিশের আধিকারিকেরা। আহতদের উদ্ধার করে পৃথ্বীচাঁদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে অন্তত ৬০ জনের।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের জেলাশাসক নেপালের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের খোঁজখবর নেন। কয়েক জন আধিকারিককে পরিস্থিতি পর্যালোচনার জন্য উত্তরপ্রদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...