Monday, March 16, 2026

সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি: কড়া নিরাপত্তা ব্যবস্থা, সীমানায় নজরদারি

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) প্রস্তুতির পাশাপাশি রাজ্যেজুড়ে নাশকতা রুখতেও সর্তক প্রশাসন। ২৩ থেকে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। কলকাতায় সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেড রোড (Red Road) জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

একনজরে সাধারণতন্ত্র দিবসে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা-

• ড্রোনের মাধ্যমে নজরদারি।
• ওয়াচ টাওয়ার।
• ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং।
• শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ক্রসিংয়ে বালির বস্তার বাঙ্কার।
• বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনীকে শহরের বিভিন্ন মোতায়ন করা হচ্ছে।
• ধর্মতলা ,পার্ক স্ট্রিট, রবীন্দ্রসদন-সহ বিভিন্ন এলাকায় জঙ্গি মোকাবিলার বিশেষ প্রযুক্তির গাড়ি ও কমান্ডো।

শহর ও জঙ্গলমহলের পাশাপাশি রেলপথেও থাকছে কড়া নজরদারি। আরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর ও বম্ব স্কোয়াডের দক্ষ অফিসাররা এই তিনদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগাতার তল্লাশি চালাবেন। একই সঙ্গে হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে যেসব গুরুত্বপূর্ণ ট্রেন ছাড়বে তার আগে সেই ট্রেনগুলিতেও তল্লাশি চালানো হবে।

রাজ্যের জঙ্গলমহল জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা দফতর সূত্রে খবর, প্রতিবারের মতো এবারেও সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে মাওবাদীর তরফে পোস্টার (Poster) সেঁটে জঙ্গলমহল জুড়ে কালা দিবসের ডাক দেওয়া হয়েছে। বিশেষ সর্তকতা অবলম্বন করছে জঙ্গলমহলের প্রশাসন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ ছত্রিশগড়, ঝাড়খন্ড সীমানা সংলগ্ন এলাকায়।

এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে অন্য রাজ্যের সীমানা সংলগ্ন এলাকাতে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার পাগড়িগুড়ি থানা এলাকায় শুরু হয়েছে ২৪ ঘণ্টার নাকা চেকিং। অসম সীমানা সংলগ্ন এলাকাগুলিতে চলছে তল্লাশি অভিযান। কলকাতা বিমানবন্দর-সহ সব কটি বড় রেল জংশন এবং দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলোতে গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গলমহলের প্রত্যেকটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে ২৪ ঘণ্টা নাকা চেকিং-এর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতায় ২৫ জানুয়ারি থেকে টানা ২১ টি পয়েন্টে নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...