Saturday, March 14, 2026

ভিলেন পশ্চিমি ঝঞ্ঝা! সরস্বতী পুজোর আগেই উধাও শীতের আমেজ

Date:

Share post:

ভিলেন পশ্চিমি ঝঞ্ঝা! সরস্বতী পুজোর আগেই কলকাতায় কিছুটা বাড়ল তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে খবর, পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে মাঘের শীতে কোপ পড়তে চলেছে।সেইমতো রবিবারের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি।


আরও পড়ুন:দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা, ৫৩ শতাংশ পরিবারে ভাইরাল জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা !

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ২ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক।

রবিবার সারাদিন তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে কলকাতার আকাশ হবে মেঘমুক্ত, রোদ ঝলমলে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। সেই সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝা দুর্বল করে দিয়েছে উত্তুরে হাওয়াকে। ফলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে একাধিক জেলায়। ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর দিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই উষ্ণ থাকার সম্ভাবনা। পারদ ছুঁতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং ছাড়া আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছিল হাওয়া অফিস।
চলতি মরসুমে তেমনভাবে জাঁকিয়ে শীত বেশিদিন টেকেনি। ডিসেম্বরও উষ্ণ থেকেছে। জানুয়ারির শুরুতে আবহাওয়া খানিকটা শীতল হলেও সংক্রান্তির আগে আবার পারদ ঊর্ধ্বমুখী।সেই ধারা মেনে সরস্বতী পুজোতে ঠান্ডা কম থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস ।

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...