Saturday, April 4, 2026

মোহনবাগানে ফিরলেন গ্লেন মার্টিন্স, বাগান ছাড়লেন রড্রিগেজ

Date:

Share post:

ফের সোয়াপ ডিল আইএসএল-এ। চলতি মরশুমে দুই ভারতীয় ফুটবলারের মধ্যে আবারও হল সোয়াপ ডিল। গ্লেন মার্টিন্স ফিরলেন এটিকে মোহনবাগানে। মোহনবাগান ছাড়লেন লেনি রড্রিগেজ। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবুজ-মেরুন ছাড়ার সিদ্ধান্ত নেন এই মিডফিল্ডার। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় এটিকে মোহনবাগানের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেনিকে ধন্যবাদ জানানো বাগানের পক্ষ থেকে। তাঁর জায়গায় দলে এলেন গ্লেন মার্টিন্স।

এটিকে মোহনবাগানের হয়ে এর আগেও খেলেছেন গোয়ানিজ গ্লেন মার্টিন্স। লেনি রড্রিগেজ সেভাবে সুযোগ পাননি দলে। শোনা যাচ্ছে, এফসি গোয়াতেই  সই করবেন লেনি। আর তাঁর জায়গায় দলে সই করানো হয়েছে এফসি গোয়ার ব্লকার গ্লেনকে। সাড়ে তিন বছরের চুক্তিতে জুয়ান ফেরান্দোর দলে সই করলেন তিনি।

মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করে দেবেন মার্টিন্স। শনিবার আইএসএল-এ ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। মঙ্গলবার থেকেই সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন জুয়ান। এফসি গোয়ার হয়ে নিয়মিত খেলার মধ্যে থাকা গ্লেনকে ফিরে পাওয়ায় মোহনবাগানের মাঝমাঠের শক্তি বাড়বে বলেই আশা করা যাচ্ছে।

এই প্রথম নয়, ২০২১ সালে জানুয়ারি মাসেও এটিকে মোহনবাগান দলের মিডফিল্ডার গ্লেন মার্টিন্সের সঙ্গে এফসি গোয়ার লেনি রড্রিগেজের সঙ্গে সোয়াপ ডিল হয়। আর ২০২৩ সালে সম্পন্ন হল আবার।

আরও পড়ুন:পন্থের জন‍্য মহাকাল মন্দিরে পুজো দিলেন সূর্য-কুলদীপ-ওয়াশিংটনরা


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...