Saturday, June 27, 2026

দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেট্টি সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল

Date:

Share post:

সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। দীর্ঘদিনের বান্ধবী সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় দলের এই তারকা ওপেনার। একেবারে ঘরোয়া আবহে সম্পন্ন হয় এই বিয়ে। রাহুল-আথিয়ার বিবাহ অনুষ্ঠানে সাক্ষী থাকল দম্পতির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর।

এদিন ক্রিম রঙের লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া। স্ত্রীয়ের পোশাকের সঙ্গে মানানসই বেশে দেখা গেল রাহুলকেও। ক্রিম রঙের শেরওয়ানি পড়েছিলেন রাহুল।

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

এদিন তিথি মেনে বিকাল ৪.১৫-তে সাতপাকে বাঁধা পড়েন তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা মেটবার খবর আগেই জানিয়েছিলেন সুনীল শেট্টি। সোমবার বিকেলে খন্ডালার ফার্মহাউজ থেকে বেরিয়ে সুনীল শেট্টি সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে বিয়ের কথা ঘোষণা করেন। মেয়ের বিয়ের জন্য দক্ষিণী স্টাইলে সেজেছিলেন সুনীল শেট্টি। আর সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেন রাহুল-আথিয়া।

আরও পড়ুন:আইসিসির ২০২২ বর্ষসেরা টি-২০ দলে ভারতের তিন তারকা, দেখে নেওয়া যাক একনজরে

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...