Monday, June 22, 2026

কটকের জন্মস্থানে সাড়ম্বরে পালিত হল নেতাজি জন্মজয়ন্তী, শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের

Date:

Share post:

আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র নেতাজির জন্মজয়ন্তী শ্রদ্ধায়-স্মরণেগোটা দেশজুড়ে পালিত হচ্ছে। ব্যতিক্রম নয়, তাঁর জন্মস্থান কটক।

নেতাজিকে শ্রদ্ধা জানাতে কটকে বিশেষভাবে উদযাপিত হল নেতাজি জয়ন্তী। এখানেও নেতাজির পৈতৃক বাড়ি আছে, বর্তমানে যা ওড়িশা সরকারের তরফে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে।

কটকের এই বাড়িতেই জন্মেছিলেন সুভাষচন্দ্র বসু। এদিন সেখানে তাঁর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য নেতাজি-অনুরাগী থেকে সাধারণ মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়ুয়ারাও সামিল হয় এদিন। কালচারাল ডিপার্টমেন্টের ডিরেক্টর রঞ্জন কুমার দাস উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণে যেভাবে ওড়িশা সরকারের তরফে সহযোগিতা করা হয়, সেই বিষয়টিও তুলে ধরেন তিনি।

এই বাড়িতেই নেতাজির ছোটবেলার কিছুটা সময় কেটেছে যেভাবে কেটেছে। যা নিয়ে একটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয় অনুষ্ঠানে। ইতিহাসবিদ বোধিসত্ত্ব তরফদার ডকুমেন্টারিটি
বানিয়েছেন।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...