Thursday, June 25, 2026

হিজাব মামলায় জরুরী শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট, তিন সদস্যের বেঞ্চ গঠন

Date:

Share post:

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক হাইকোর্ট(Karnataka High Court)। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। সোমবার হিজাব মামলার(Hijab Case) জরুরী শুনানির জন্য তিন সদস্যের বেঞ্চ গঠন করলো দেশের শীর্ষ আদালত(Supreme Court)।

হিজাবে নিষেধাজ্ঞার জেরে কর্নাটকে বহু ছাত্রীর একটি বছর নষ্ট হয়েছে। যে ছাত্রীরা পরীক্ষায় বসতে ক্লাসে উপস্থিত হতে পারেনি তাদের পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন সিনিয়র এডভোকেট মীনাক্ষী আরোরা। তিনি বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে। অনেক মেয়েকে বাদ পড়তে হয়েছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এই পরিস্থিতিতে জরুরী কিছু নির্দেশ দরকার যাতে আরও এক বছর নষ্ট না হয়। তার আবেদনের ভিত্তিতেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই মামলাটির জরুরী শুনানির জন্য তালিকাভুক্ত করেন। এবং দ্রুত শুনানোর জন্য তিন সদস্যের বেঞ্চ গঠন করে দেন।

উল্লেখ্য, হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাই কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কর্ণাটক হাই কোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়ারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। হিজাব মামলা এবার কোন পথে মোড় নেয় তা দেখতেই সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে দেশবাসীর।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...