Sunday, June 28, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারতীয় দল। ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আজ জিতে কিউইদের হোয়াইটওয়াশ করতে মরিয়া রোহিত শর্মার দল।

২) সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। দীর্ঘদিনের বান্ধবী সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় দলের এই তারকা ওপেনার।

৩) সোমবার ২০২২ টি-২০ বর্ষসেরা দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জায়গা পেয়েছেন। রয়েছেন সূর্যকুমার যাদব, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া।

৪) ফের সোয়াপ ডিল আইএসএল-এ। চলতি মরশুমে দুই ভারতীয় ফুটবলারের মধ্যে আবারও হল সোয়াপ ডিল। গ্লেন মার্টিন্স ফিরলেন এটিকে মোহনবাগানে। মোহনবাগান ছাড়লেন লেনি রড্রিগেজ।

৫) ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের জন‍্য পুজো দিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দররা। ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করে সোমবার সকালে উজ্জয়ীনের মহাকাল মন্দিরে যান ভারতীয় দলের তিন ক্রিকেটার ।

আরও পড়ুন:দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেট্টি সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...