Saturday, June 27, 2026

বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে মুম্বইয়ে মহারাজ !

Date:

Share post:

মাসখানেক আগেই জানা গিয়েছিল রুপোলি পর্দায় খুব শীঘ্রই দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। মহারাজ নিজে সেই খবরে শিলমোহর দিয়েছেন। লাভ ফিল্মস’র ব্যানারে তৈরি হবে বাঙালির এই আইকনের জীবনীচিত্র। সৌরভের বায়োপিকের বাজেট প্রায় ২৫০ কোটি টাকা! তেমনই ইঙ্গিত মিলেছে। বহুদিন ধরেই মুম্বইয়ের বহু প্রযোজনা সংস্থা ‘প্রিন্স অফ কলকাতা’র বায়োপিক তৈরিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে লাভ রঞ্জনকে সুবজ সংকেত দিয়েছেন সৌরভ।

তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের ‘টিম ইন্ডিয়া’  হয়ে ওঠা। গোটা দলকে তিনি শুধু এক সূত্রে বাঁধেননি, বিদেশের মাটিতেও যে সিরিজ জয় সম্ভব, এবং সেটা নিয়মিতভাবে, সেই বিশ্বাসের জন্ম দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের থেকে তাঁর জীবনের গল্পগুলো শোনার পর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছিল গত বছরই। প্রাথমিক সেই কাজ অনেকটাই শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে পুরো স্ক্রিপ্ট স্বয়ং সৌরভ এখনও শোনেননি। তাই সেটা শুনতেই মুম্বই গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রোডাকশন হাউজের সঙ্গে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধের বিমানে মুম্বই গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সঙ্গী বন্ধু সঞ্জয় দাস।

সৌরভের বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া। তাঁর জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক সবই ।জানা গিয়েছে,মঙ্গলবারের এই সাক্ষাতের পরই চূড়ান্ত হবে চিত্রনাট্য। স্ক্রিপ্ট নির্মাতারা সৌরভের সঙ্গে কথা বলার পাশাপাশি সঞ্জয় দাসের সঙ্গেও কথা বলেছেন।জানা গিয়েছে, ক্রিকেটার সৌরভের পাশাপাশি প্রশাসক সৌরভের কথাও থাকবে বায়োপিকে। সৌরভের ছোটবেলা থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হওয়া পর্যন্ত স্ক্রিপ্টে রাখা থাকছে। নিজের বাযয়োপিকের কাজের জন্য আগামী দু দিন মুম্বইতেই থাকবেন সৌরভ।  এখন দেখার শেষ পর্যন্ত সৌরভের বায়োপিকে মুখ্য ভূমিকায় কে চূড়ান্ত হন।

তবে সৌরভের ভূমিকায় বড় পর্দায় বলিউডের কোন সুপারস্টারকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেই খবর। মুম্বইয়ের আলোচনায় স্ক্রিপ্ট চূড়ান্ত করার পাশাপাশি সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...