Wednesday, June 24, 2026

Entertainment : রিলিজের আগেই রেকর্ড ! ‘ওয়ার’ টপকে এবার ‘বাহুবলি’কে টেক্কা দিতে চলেছে ‘পাঠান’

Date:

Share post:

রাত পোহালেই আসছে ‘পাঠান’ (Pathan) । বিতর্ককে ব্যাকফুটে ফেলে কিং খানের (King Khan) কামব্যাক মুভি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। দেশজুড়ে রেকর্ড বুকিং করে ফেলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাড়ুকোন(Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘ পাঠান’ (Pathan)। ইতিমধ্যেই প্রথম দিনের অগ্রিম বুকিং-এর(Advance Booking) সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে হৃত্বিক রোশনের ‘ওয়ার'(War) টপকে এবার ‘বাহুবলি ২’কে (Bahubali 2) নাকি টেক্কা দিতে চলেছে ‘পাঠান’।

শুধু ভারতবর্ষ নয় দেশের বাইরেও শাহরুখ খানের অনুগামীদের সংখ্যা নেহাত কম নয়। প্রিয় অভিনেতাকে দীর্ঘ অপেক্ষার পর ফাস্ট ডে ফার্স্ট শোতে দেখার ম্যাজিকটাই অন্যরকম। আর সেই কারণে ভার্চুয়ালি ভিড় বাড়ছে টিকিট বুকিং সাইটগুলোতে। আগাম টিকিট বুকিংয়ের সংখ্যার হিসাবে প্রথম বলিউড ছবি হল ‘বাহুবলী ২'(হিন্দি ভার্সন)। এই ছবির প্রথম দিনের শোয়ে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি আগাম বুকিং হয়েছিল।

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের ফ্যানেদের সংখ্যাও কিছু কম নয়। রাফ এন্ড টাফ হৃত্বিকের ‘ওয়ার’ প্রথম দিনে দেখার জন্য প্রায় ৪.১০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন।

পাঠানের ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় ৪.১৯ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা মুক্তি পাবে আগামিকাল তাই আজকের গোটা সন্ধ্যাই পড়ে আছে টিকিট বুকিং-এর রেকর্ড তৈরির জন্য। মনে করা হচ্ছে এখনও পর্যন্ত পাঠান তিন নম্বর স্থানে রয়েছে। কারণ ‘বাহুবলি ২’ এর পর রেকর্ড অগ্রিম টিকিট বুকিং-এর ক্ষেত্রে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। প্রথম দিনে প্রায় ৫.১৫ লক্ষ অগ্রিম বুকিং হয় এই ছবিতে।

‘পাঠান’ শেষ পর্যন্ত ঠিক কত নম্বরে পৌঁছতে পারে এখন সেটাই দেখার আশায় উদগ্রীব বাদশার অনুরাগীরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...