Wednesday, June 17, 2026

দিল্লিতে জোরালো ভূমিক*ম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

Date:

Share post:

দিল্লি-এনসিআর সহ উত্তরভারতের একাধিক রাজ্যে বড়সড় ভূমিকম্প অনুভুত হল মঙ্গলবার। এদিন দুপুর ২.২৮ নাগাদ ৩০ সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভব করলেন দিল্লিবাসী(Delhi)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের(Earth Quake) মাত্রা ছিল ৫.৮। জানা যাচ্ছে, বহু বছর এত বড় ভূমিকম্প অনুভব করেনি দেশের রাজধানী। কম্পন অনুভব করার পর দুপুরের ব্যস্ত সময়ে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় চলে আসতে দেখা যায় সাধারণ মানুষকে।

জানা গিয়েছে, এদিন দুপুরে যে ভূমিকম্প অনুভুত হয় তার কেন্দ্রস্থল ছিল নেপাল। দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশসহ উত্তরভারতের একাধিক রাজ্যে এই কম্পন অনুভব করেছেন মানুষ। রিখটার স্কেলে ৫.৮ তীব্রতার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের মাটি থেকে ১০ কিলমিটার নীচে। যদিও এই ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি মাসে একাধিকবার এই ধরনের ভূমিকম্পের সম্মুখিন হয়েছে দেশ। এর আগে ৫ জানুয়ারি বড়সড় কম্পন অনুভব হয়েছিল দিল্লি, জম্মু-কাশ্মীরের মতো রাজ্যে। যার তীব্রতা ছিল ৫.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্থানের হিন্দ কুশ। পাশাপাশি ২২ জানুয়ারি উত্তরাখণ্ডে ৩.৮ তীব্রতার ভূমিকম্প অনুভুত হয়। তার আগে ১৩ জানুয়ারি ভূমিকম্প অনুভুত হয়েছিল উত্তরকাশীতে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...